নিউইয়র্ক ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজপরিবার

  • আপডেটের সময় : ০৫:২৫:৫৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৩১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।

স্পেনের রাজপ্রাসাদ বৃহস্পতিবার (১৬ জুলাই) জানিয়েছে, রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে রাজপরিবারের চার সদস্যই উপস্থিত থাকবেন। শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

এর আগে টেক্সাসের আরলিংটনে অনুষ্ঠিত সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর গোল স্পেনের জয় নিশ্চিত করে।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচ শেষে বলেন, গত প্রায় চার বছরে গড়ে তোলা ধারাবাহিক কৌশল, খেলোয়াড়দের নিবেদন এবং দলগত সমন্বয়ই এই সাফল্যের মূল কারণ।

বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে স্পেন। একই আসরে ছয়টি ম্যাচে কোনো গোল না খেয়ে (ক্লিন শিট) বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপের কোনো দলের দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডেও ভাগ বসিয়েছে স্পেন।

উল্লেখ্য, গত জুনে গ্রুপ পর্বে উরুগুয়েকে ১-০ গোলে হারানোর ম্যাচও মাঠে বসে দেখেছিলেন রাজা ফেলিপে।সূত্র: তুর্কি টুডে 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজপরিবার

আপডেটের সময় : ০৫:২৫:৫৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬