নিউইয়র্ক ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরাদ্দ ছাড়াই গণপূর্তের কোয়ার্টারে ১২ পরিবার, থাকছেন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা

  • আপডেটের সময় : ১১:৫৬:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় গণপূর্ত বিভাগের পরিত্যক্ত বি-টাইপ সরকারি কোয়ার্টারের ১২টি ইউনিটে বরাদ্দ ছাড়াই বসবাস করছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি হাসপাতালের কর্মকর্তা ও ব্যবসায়ীরা। তাদের কেউ এক বছর, কেউ দুই বছর, আবার কেউ সাত থেকে আট বছর ধরে এসব কোয়ার্টারে বসবাস করছেন। তবে গণপূর্ত বিভাগ জানিয়েছে, এসব কোয়ার্টার কারও নামে বরাদ্দ দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, বিভাগের কয়েকজন অসাধু কর্মকর্তা আর্থিক সুবিধার বিনিময়ে তাদের সেখানে বসবাসের সুযোগ করে দিয়েছেন।

কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় কলকাকলি স্কুলের পাশে অবস্থিত এসব কোয়ার্টারে বসবাসকারীদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ ছাড়া স্থানীয় বেসরকারি হাসপাতালের কর্মকর্তা ও ব্যবসায়ীরাও সেখানে বসবাস করছেন।

সরেজমিনে দেখা যায়, ভবনটির সামনের পরিবেশ বেশ গোছানো। রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা ও বসার জায়গা। ভবনের ভেতরে প্রবেশ করতেই বারান্দায় ভেজা কাপড় শুকাতে দেওয়া অবস্থায় দেখা যায়। ১২টি ইউনিটের প্রতিটিতেই কোনো না কোনো পরিবার বসবাস করছে। কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তারা দরজা বন্ধ করে দেন। আবার কয়েকজন জানান, তাদের পরিবারের কর্তা সরকারি চাকরি করেন। তবে কোয়ার্টার বরাদ্দ রয়েছে কি না, তা তারা জানেন না।

বসবাসকারী কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান। কেউ গণপূর্ত বিভাগের সঙ্গে কথা বলতে বলেন, আবার কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। পরিত্যক্ত ভবনে বসবাসের ঝুঁকি এবং কোনো দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নেবে, জানতে চাইলে একজন বলেন, ‘আমাদের জীবনের দায়ভার আমাদের।’

স্থানীয় সরকার শাখায় কর্মরত শফিকুল ইসলাম বলেন, ‘আমি সরকারি চাকরি করি, সরকারি কোয়ার্টারে রয়েছি।’ গণপূর্তের কোয়ার্টারে কীভাবে থাকছেন এবং বরাদ্দ নিয়েছেন কি না, জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

দীর্ঘ আট বছর ধরে ওই কোয়ার্টারে বসবাস করছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মুন্সিখানায় কর্মরত দুয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বসবাস করছি। বরাদ্দের আবেদন বহু আগে করেছিলাম।’ পরিত্যক্ত ভবনে কেন বসবাস করছেন, জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা ফরিদুজ্জামান বলেন, ‘আমি এ বিষয়ে ফোনে কথা বলতে চাই না। আপনি অফিসে আসবেন, সরাসরি কথা বলব। আপনি নিজেও জানেন কীভাবে রয়েছি।’ পরে এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করে তিনি ফোন কেটে দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সহকারী নাজির সাজিদুল ইসলাম বলেন, ‘হ্যাঁ, ওখানে শুধু আমি নই, আরও অনেকে বসবাস করেন।’ তার নামে কোয়ার্টার বরাদ্দ রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো পরিত্যক্ত ভবন, এখানে ভাড়া কেন লাগবে।’ এ বিষয়ে গণপূর্ত বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

সনো টাওয়ার হাসপাতালের কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ‘আমার বাবা ম্যাটসের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। এ কারণে আমরা এই কোয়ার্টারে থাকি।’ কোয়ার্টারটি তার বাবার নামে বরাদ্দ কি না, তা তিনি জানেন না বলে জানান। তারা দেড় বছর ধরে সেখানে বসবাস করছেন।

জানা গেছে, গণপূর্ত বিভাগের ওই ভবনগুলো কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেখানে বি-টাইপ ও ডি-টাইপের কোয়ার্টার রয়েছে। এর মধ্যে বি-টাইপের কোয়ার্টারগুলো পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো সেখানে একাধিক পরিবার বসবাস করছে।

এ বিষয়ে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন বলেন, ‘এখানে কারও নামে কোনো বরাদ্দ নেই। কেউ বসবাস করে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ আর্থিক সুবিধার বিনিময়ে বসবাসের সুযোগ করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার এখনো তেমন কিছু জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখব। কারও যোগসাজশ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, কোয়ার্টারটি বি-টাইপের এবং কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলে তিনি জানেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী কোনো ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেই সেখানে থাকা যাবে না, বিষয়টি এমন নয়। ভবনটি বসবাসের কিছুটা উপযোগী হলে সরকারকে রাজস্ব দিয়ে সেখানে বসবাস করতে হবে।’ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বরাদ্দ ছাড়াই গণপূর্তের কোয়ার্টারে ১২ পরিবার, থাকছেন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা

আপডেটের সময় : ১১:৫৬:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬