নিউইয়র্ক ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে গ্রাম পুলিশের বেতন, ৭ নভেম্বর থেকেই কার্যকর

  • আপডেটের সময় : ১১:৪৭:৩৫ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা, আনুতোষিক ও যাতায়াত ভাতা ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই কার্যকর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি।

গ্রাম পুলিশ ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের নজর রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় ১৯৯৫ সালে প্রথমবারের মতো গ্রাম পুলিশের জন্য ঈদ বোনাস ঘোষণা করা হয়েছিল, যা কার্যকরও হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার সারা দেশে ৪০ হাজারের বেশি গ্রাম পুলিশ সদস্যের পরিবার-পরিজনের স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, পদবি পরিবর্তন করে গ্রাম পুলিশ করা হয়েছে। তবে শুধু পদবি পরিবর্তন নয়, তাদের বেতন-ভাতাও বাড়ানো হয়েছে। আজ ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে সরকারের এসব সিদ্ধান্ত কার্যকর হবে। বেতন ছাড়াও আরও কয়েকটি সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বর্ধিত বেতনের হিসাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্রাম পুলিশের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অবসরকালীন আনুতোষিকও বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রাম পুলিশের আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ৮৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। তথ্য আদান-প্রদানের জন্য প্রত্যেক সদস্য মাসে ১০০ টাকা করে মোবাইল বিল পাবেন। থানায় প্রতি সপ্তাহে হাজিরার জন্য যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে এ ভাতা নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। সরকার এরই মধ্যে সারা দেশে ১ লাখ হেলথ ওয়ার্কার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে ৮০ হাজারই হবেন নারী।

তিনি আরও ঘোষণা দেন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি আজ থেকে ছয় মাস করা হয়েছে।
গ্রাম পুলিশের কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্রের ‘দ্বিতীয় ওবামা’ জন ওসফ

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাড়ছে গ্রাম পুলিশের বেতন, ৭ নভেম্বর থেকেই কার্যকর

আপডেটের সময় : ১১:৪৭:৩৫ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬