নিউইয়র্ক ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বেলিংহাম ভাইকে একসঙ্গে দেখার অপেক্ষায় ইংল্যান্ড

  • আপডেটের সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের জাতীয় দলে এবার দুই বেলিংহাম ভাইকে একসঙ্গে দেখার অপেক্ষা। বড় ভাই জুড বেলিংহামের পাশে প্রথমবারের মতো জাতীয় দলের দরজা খুলেছে ছোট ভাই জোবে বেলিংহামের জন্য। 

বরুসিয়া ডর্টমুন্ডের এই মিডফিল্ডারকে দলে ডেকে নতুন প্রজন্মের প্রতি আস্থার বার্তা দিয়েছেন কোচ থমাস টুখেল। তার ঘোষিত দলে প্রথমবার ডাক পেয়েছেন ফুলহামের ১৯ বছর বয়সী মিডফিল্ডার জশ কিংও। আর দীর্ঘ বিরতির পর ফিরেছেন আর্সেনালের ডিফেন্ডার বেন হোয়াইট। ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ সামনে রেখে ইংল্যান্ড দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল ঘটিয়েছেন জার্মান কোচ।

তবে নতুন মুখের আগমনের পাশাপাশি আলোচনার কেন্দ্রে রয়েছে কয়েকজন পরিচিত তারকার অনুপস্থিতিও। কোল পালমার, কোবি মেইনু ও ননি মাদুয়েকে জায়গা দেননি টুখেল। চোটের কারণে দলে নেই নিকো ও’রাইলিও। 

অন্যদিকে দিজেদ স্পেন্স ফিরলেও জায়গা হয়নি গোলরক্ষক ডিন হেন্ডারসন ও মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড অবশ্য নিজের জায়গা ধরে রেখেছেন। মর্গান গিবস-হোয়াইট ও জেমস গার্নারও আছেন ঘোষিত দলে।

জোবে বেলিংহামের অন্তর্ভুক্তি ইংল্যান্ড ফুটবলের জন্য বিশেষ এক পারিবারিক মুহূর্তের অপেক্ষা। ২০২৫ সালের গ্রীষ্মে সান্ডারল্যান্ড ছেড়ে বড় ভাই জুডের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন তিনি। জার্মান ক্লাবে মূলত রক্ষণাত্মক মিডফিল্ডার বা ছয় নম্বর পজিশনে খেললেও আট নম্বর ভূমিকাতেও স্বচ্ছন্দ জোবে। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলেও তাকে এই পজিশনে খেলতে দেখা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্রের ‘দ্বিতীয় ওবামা’ জন ওসফ

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দুই বেলিংহাম ভাইকে একসঙ্গে দেখার অপেক্ষায় ইংল্যান্ড

আপডেটের সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬