নিউইয়র্ক ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে ৪০ কোটি রুপি দাবি ক্রিকেটারের, নিলামের আগেই চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো

  • আপডেটের সময় : ১২:২২:৪৬ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। তবে ক্রিকেটার ধরে রাখার সমীকরণে এবার নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে দলগুলোর মধ্যে। কারণ, কয়েকজন তারকা ক্রিকেটারের চাহিদা শুনে রীতিমতো বিপাকে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েকজন ক্রিকেটার চাইছেন, দল অন্তত ৪০ কোটি টাকা দিয়ে তাদের ধরে রাখুক। দু’জন ক্রিকেটার এ কথা দলকে জানিয়েও দিয়েছেন। ভবিষ্যতে আরও কয়েক জন একই রাস্তায় হাঁটতে পারেন।

ক্রিকেটারদের দাবি, ৪০ কোটি দেওয়া হলে তবেই তারা দলে থাকতে পারেন। না হলে নিলামে অংশ নেবেন, যেখান থেকে বেশি টাকা পাওয়া যাবে বলে মত তাদের।

দলে থেকে যাওয়ার বদলে নিলামে অংশ নেওয়ার কৌশল নতুন নয়। ২০২৫-এ মহা নিলামে অংশ নিয়েছিলেন শ্রেয়াস আয়ার এবং ঋষভ পন্ত। তারা যথাক্রমে ২৬.৭৫ কোটি এবং ২৭ কোটি টাকা পেয়েছিলেন। তবে নিলামের গতিপ্রকৃতি যে দিকে যাচ্ছে, তাতে অংশ নিলে ৪০ কোটি টাকা পাওয়া অসম্ভব নয় বলেই মনে করছেন বেশ কিছু ক্রিকেটার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্রের ‘দ্বিতীয় ওবামা’ জন ওসফ

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আইপিএলে ৪০ কোটি রুপি দাবি ক্রিকেটারের, নিলামের আগেই চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো

আপডেটের সময় : ১২:২২:৪৬ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬