নিউইয়র্ক ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাওহিদের ‘হৃদয়’ জুড়ানো ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

  • আপডেটের সময় : ১২:২৩:১৬ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তাওহিদ হৃদয়ের ‘হৃদয়’ জুড়ানো ব্যাটিংয়ে বাংলাদেশের লিড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে দলকে টেনে চারশোর কাছাকাছি নিয়ে যান মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। দায়িত্বশীল ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আড়াইশো রানের দোড় গোড়ায় গিয়েও যোগ্য সঙ্গীর অভাবে তার পূরণ করতে পারেননি। তারপরও যা করেছেন তাতেই রেকর্ড।

হৃদয়ের রেকর্ডময় ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ করেছে ৩৮৬ রান। তাতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড ৩০ রান। এই লিড নেওয়ার পেছনে পুরো কৃতিত্ব তাওহিদ হৃদয়ের। তিনি ৩৫৯ বল মোকাবেলা করে ২২টি চার আর ১১টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ২৪২ রান করে অপরাজিত থাকেন।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাওহিদ ছাড়া স্বীকৃত কোনো ব্যাটসম্যান নিজের নাসের সাথে সুবিচার করতে পারেননি। হৃদয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আড়াইশ রানের মতো করলেও অন্য ব্যাটসম্যানরা ফিফটিতো দূরে থাক! চল্লিশের কোটায়ও রান করতে পারেননি। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন ৩৪ রান।

এছাড়া অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম করেছেন ২২ রান। ১৮ রান করেন অধিনায় নাজমুল হোসেন শান্ত। ১৬ রান করে করেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মেহেদি হাসান মিরাজ। ১২ রান করেন পেস বোলার তাসকিন আহমেদ। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস করেন মাত্র ৮ রান।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্রের ‘দ্বিতীয় ওবামা’ জন ওসফ

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তাওহিদের ‘হৃদয়’ জুড়ানো ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

আপডেটের সময় : ১২:২৩:১৬ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬