নিউইয়র্ক ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ গ্রেপ্তার

  • আপডেটের সময় : ০১:৩৫:১২ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ রাঙামাটি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা-কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা শহরের কালিন্দীপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাও ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, চিংকিউ রোয়াজার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড দমন এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ গ্রেপ্তার

আপডেটের সময় : ০১:৩৫:১২ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬