নিউইয়র্ক ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণির আচরণ শিল্পীসমাজের জন্য কলঙ্ক: রিনা খান

  • আপডেটের সময় : ০১:৫৫:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান চিত্রনায়িকা পরীমনি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তুলে তাকে গালমন্দ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে আদালত প্রাঙ্গণে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পরীমনির সমালোচনা করেন অনেকে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান।

তিনি বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না, যেটা শিল্পীদের ওপর বর্তায়।’

পরীমনির ওই আচরণকে পুরো শিল্পীসমাজের জন্য কলঙ্ক উল্লেখ করে রিনা খান আরও বলেন, ‘আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, কালকে আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলঅভার শিল্পীদের কথাই বলছি যে, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পরীমণির আচরণ শিল্পীসমাজের জন্য কলঙ্ক: রিনা খান

আপডেটের সময় : ০১:৫৫:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬