নিউইয়র্ক ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

  • আপডেটের সময় : ০২:২০:১১ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলাসবাহি জানান, সানার পূর্বাঞ্চলে বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে কয়েক দফা বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।

তার দাবি, হামলায় গ্রামের একাধিক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অ্যাম্বুলেন্সকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরাও হামলার লক্ষ্যবস্তু হয়েছেন।

আলাসবাহি আরও জানান, হামলার পর উদ্ধার তৎপরতা ও হতাহতের তথ্য হালনাগাদ করা হলে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়ায়। আহত অবস্থায় অন্তত ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। তবে এ হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

আপডেটের সময় : ০২:২০:১১ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬