নিউইয়র্ক ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, বাড়ছে সুবিধাভোগী

  • আপডেটের সময় : ১২:১৫:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে সারা দেশে ৫২০টি ট্রাকে পণ্য বিক্রির পরিকল্পনা করেছে সংস্থাটি। গত রমজানে ট্রাকের সংখ্যা ছিল ৪৫০টি।

টিসিবির এ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ৪০ লাখ মানুষ কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন। গতবারের তুলনায় এবার উপকারভোগীর সংখ্যা ছয় লাখ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রমজানকে কেন্দ্র করে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনিসহ প্রয়োজনীয় পণ্যের বাড়তি মজুত গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি স্মার্ট কার্ডধারী পরিবারের বাইরে থাকা সাধারণ ক্রেতাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করছে টিসিবি।

সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, রমজানের চাহিদা বিবেচনায় নিয়ে পণ্য সংগ্রহের প্রস্তুতি চলছে। নিয়মিত কার্যক্রমে পণ্যের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। তবে কার্ডধারীদের পাশাপাশি আরও বেশি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির পরিকল্পনা করা হচ্ছে।

তিনি জানান, বাড়তি পণ্য সংগ্রহের জন্য আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি পণ্যের দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে মোট ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিসিবি।

এদিকে চলতি অর্থবছরে দেশে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ ছাড়া সয়াবিন বীজ আমদানি হয়েছে ৫ লাখ ১ হাজার টন।

একই সময়ে চিনির আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চার মাসেরও কম সময়ে আমদানি হয়েছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন।

এ সময়ে মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। অন্যদিকে খেজুরের আমদানি ৪ হাজার টন থেকে বেড়ে ১১ হাজার টনে পৌঁছেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি বৃদ্ধি, সরকারি পর্যায়ে পণ্য সংগ্রহ এবং ট্রাকের মাধ্যমে বিক্রির পরিধি বাড়ানোর উদ্যোগ রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ এবং সাশ্রয়ী মূল্যে বিক্রি নিশ্চিত করতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, বাড়ছে সুবিধাভোগী

আপডেটের সময় : ১২:১৫:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬