নিউইয়র্ক ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হয়ে যাচ্ছে ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’

  • আপডেটের সময় : ১২:৪০:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রায় তিন দশক ধরে অ্যাপল ব্যবহারকারীদের প্রযুক্তিগত সমস্যা সমাধান ও তথ্য আদান-প্রদানের অন্যতম জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। আগামী ২০ নভেম্বর প্ল্যাটফর্মটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে সাইটটিতে নতুন পোস্ট দেওয়া বন্ধ করে কেবল পড়ার উপযোগী (রিড-অনলি) অবস্থায় রাখা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক প্রতিষ্ঠানটি আজ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে আইফোন, আইপ্যাড, ম্যাকসহ অ্যাপলের বিভিন্ন ডিভাইস ও সফটওয়্যার-সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার সমাধান খোঁজা, ব্যবহারবিষয়ক পরামর্শ পাওয়া এবং অভিজ্ঞতা বিনিময়ের নির্ভরযোগ্য অনলাইন ফোরাম হিসেবে কাজ করত প্ল্যাটফর্মটি।

প্ল্যাটফর্মটি বন্ধের ঘোষণার পাশাপাশি ব্যবহারকারীদের যেকোনো প্রযুক্তিগত সহায়তা ও সমস্যার সমাধানের নির্দেশনা পেতে অ্যাপলের আনুষ্ঠানিক সাপোর্ট ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, সাইটটিতে সর্বশেষ আলোচনাটি গত ১০ নভেম্বর পোস্ট করা হয়েছে।

বর্তমানে অ্যাপল সাপোর্ট কমিউনিটিতে নতুন করে কোনো প্রশ্ন করা বা উত্তর দেওয়ার সুযোগ নেই। তবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত ব্যবহারকারীরা আগে প্রকাশিত আলোচনাগুলো পড়তে, পুরোনো সমাধান খুঁজে বের করতে এবং পোস্টে ভোট দেওয়া ও ‘মি টু’ (আমারও একই সমস্যা) অপশনসহ সীমিত কিছু সুবিধা ব্যবহার করতে পারবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী: গালিবাফ

১২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বন্ধ হয়ে যাচ্ছে ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’

আপডেটের সময় : ১২:৪০:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬