ইয়েমেনের এডেন শহরের আল-বুরাইকা এলাকায় অবস্থিত সৌদি আরবের একটি সামরিক কমান্ড সেন্টার এবং অপারেশন রুমে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে দেশটির হুথি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার (১১ নভেম্ব্র) সংঘটিত এই হামলার কথা গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সারি উল্লেখ করেন, ওই স্থাপনাটি লাহিজ, আল-দালে, তাইজ এবং অন্যান্য প্রদেশের সক্রিয় যুদ্ধক্ষেত্রগুলোতে সৌদি সামরিক শক্তি বৃদ্ধি ও কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল।
সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, এই হামলা ‘বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষদের আতঙ্কিত করার ক্ষেত্রে মিলিশিয়া গোষ্ঠীটির প্রতিষ্ঠিত ধারাকেই প্রতিফলিত করে।’
সূত্র: মিডল ইস্ট আই




















