নিউইয়র্ক ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই: মীর হেলাল

  • আপডেটের সময় : ১১:৩৪:৩৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি সরকার। এ লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মিতিঙ্গাছড়ি সেতু উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতে কাজ করা হচ্ছে। উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এর মধ্য দিয়ে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত মিতিঙ্গাছড়ি সেতু উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান সালেহ আহমেদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, পাইচিমং মারমা, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই: মীর হেলাল

আপডেটের সময় : ১১:৩৪:৩৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬