নিউইয়র্ক ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

  • আপডেটের সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মালবাহী ট্রলারের ধাক্কায় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত সেতুটি দিয়ে সরাসরি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের অন্তত ১০ গ্রামের আড়াই থেকে তিন হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। প্রতিদিন নৌকায় খাল পারাপার কিংবা ঘুরপথে গন্তব্যে যেতে হচ্ছে তাঁদের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গলাচিপা পৌরসভার গোডাউন থেকে চরকাজল ইউনিয়নের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দরের ফেয়ার প্রাইস কর্মসূচির চাল নিয়ে একটি ট্রলার চরকাজলের শিবা এলাকার দিকে যাচ্ছিল। গজালিয়া খালের ওপর নির্মিত সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় চালকের অসাবধানতায় ট্রলারটি সেতুর স্টিলের কাঠামোয় সজোরে ধাক্কা দেয়। এতে বিকট শব্দে সেতুর মাঝের দুটি পাট ভেঙে খালে পড়ে যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে সেতু দিয়ে সব ধরনের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ২৪০ ফুট দীর্ঘ পুরোনো স্লিপার আয়রন সেতুটির মাঝের অংশ ভেঙে ঝুলে রয়েছে। কোথাও লোহার কাঠামো বাঁকা হয়ে গেছে, আবার কোথাও ভাঙা পাটাতন পড়ে আছে খালের পানিতে। স্থানীয়দের তথ্যমতে, এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০টি মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করত। কলাগাছিয়া ইউনিয়নের অধিকাংশ বাসিন্দার পাশাপাশি গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল, দক্ষিণ চরচন্দ্রাইল, ইছাদি, কাটাখালী ও হরিদেবপুরসহ আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষ নিয়মিত এই পথ ব্যবহার করতেন।

সেতুটি ভেঙে যাওয়ায় গজালিয়া থেকে ডাকুয়া, কলাগাছিয়া ও উপজেলা সদরে যেতে হচ্ছে বিকল্প পথে। কেউ ঝুঁকি নিয়ে নৌকায় খাল পার হচ্ছেন, আবার কেউ ঘুরপথে অতিরিক্ত দূরত্ব পাড়ি দিচ্ছেন। এতে যাতায়াতের সময় ও খরচ দুটোই বাড়ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ফকু মিয়া জানান, তাঁর মেয়ে গলাচিপা সরকারি কলেজে পড়াশোনা করেন। সেতু ভেঙে যাওয়ায় এখন মেয়েকে গজালিয়া বাজার থেকে ঠাকুর বাজার ঘুরে কলেজে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে। একই দুর্ভোগের কথা জানিয়েছেন কলেজছাত্র রোমান গাজীসহ অনেক শিক্ষার্থী ও অভিভাবক।

সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সেতুটি ভেঙে পড়ায় আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা প্রয়োজন।’

গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস জানান, ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করতেন। তাঁদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। সেতু ভেঙে পড়ায় সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ২৫ বছর আগে নির্মিত পুরোনো সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। বিভিন্ন সময়ে যানবাহনের ধাক্কায় এর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সালে ইটবোঝাই একটি ট্রলারের ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে কাঠের পাটাতন বসিয়ে সাময়িকভাবে চলাচল স্বাভাবিক করা হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন সময় সেতুর অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হলে স্থানীয়ভাবে মেরামত করা হয়।

এদিকে দুর্ভোগ লাঘবে পুরোনো সেতুর পাশেই নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০২১-২২ অর্থবছরে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ৭২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি নির্মাণের দায়িত্ব পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাজী এন্টারপ্রাইজ। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও সেতুটির নির্মাণকাজ শেষ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, দুই পাশের বেজমেন্ট নির্মাণের পর থেকে কাজের অগ্রগতি নেই বললেই চলে। নতুন সেতুটি সময়মতো চালু না হওয়ায় তাঁদের পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুর ওপর নির্ভর করতে হচ্ছিল। এবার সেটিও ভেঙে পড়ায় যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘ভেঙে পড়া পুরোনো সেতুটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্মাণাধীন নতুন সেতুর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

আপডেটের সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬