নিউইয়র্ক ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত লিখে পোস্ট দিলেন অনন্ত জলিল

  • আপডেটের সময় : ১১:৫৭:২৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গত কয়েকদিন অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণগ্রস্ত হয়ে তিনি দেউলিয়ার পথে বলে অনেকে মন্তব্য করছেন। এর মধ্যে অভিনেতা ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন অনন্ত জলিল।

পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করেন তিনি।

সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি তুলে ধরেন অনন্ত। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

https://d-30411441643122831217.ampproject.net/2608131752000/frame.html

এরপর তিনি লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজিটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

তবে শুধু শুভাকাঙ্ক্ষীদের নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে টিআরপি বা আলোচনায় আসার উদ্দেশ্যে তাকে নিয়ে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অনন্ত লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।’

এসব ব্যক্তির জন্যও আল্লাহর কাছে দোয়া চেয়ে অনন্ত লেখেন, ‘আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’

পোস্টের শেষাংশে ‘আমিন’ লিখে নিজের বক্তব্য শেষ করেন এই অভিনেতা।

ঢাকায় সিনেমাতে অনন্ত জলিলের অভিষেক ছিল দারুণ চমক। বলা চলে, তার সিনেমা দিয়ে ঢালিউডে ডিজিটাল যাত্রা শুরু হয়েছিল। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে দারুণ সাড়া ফেলেন তিনি। এই ছবিতে একই সঙ্গে নায়ক এবং প্রযোজকের ভূমিকায় দেখা যায় তাকে।এরপর একে ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘দ্য স্পিড’ ও ‘মোস্ট ওয়েলকাম’সহ অনেকগুলো বিগ বাজেটের সিনেমা উপহার দেন অনন্ত জলিল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত লিখে পোস্ট দিলেন অনন্ত জলিল

আপডেটের সময় : ১১:৫৭:২৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬