নিউইয়র্ক ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার

  • আপডেটের সময় : ১২:১৫:১৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার। এ জন্য চার্জিং স্টেশন ও অবকাঠামো নির্মাণসহ মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যেই বিআরটিসির কাছে বাসগুলো হস্তান্তর করা হবে।

চলতি বছরের ২৯ অক্টোবর অর্থ বিভাগ এ অর্থ বরাদ্দ দেয়। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাদ্দের অর্থ বিআরটিসির পাবলিক লেজার (পিএল) হিসাবে স্থানান্তরের ব্যবস্থা নিতে সংস্থাটির চেয়ারম্যানকে নির্দেশ দেয়।

গত ৯ নভেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিসি শাখার উপসচিব অজিত দেব স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে বলেন, ‘সরকার অর্থ ছাড় করেছে। বিআরটিসি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনার দায়িত্ব দিয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে।’

তিনি জানান, আগামী ১৮ নভেম্বর সরবরাহকারীদের উদ্দেশে দরপত্র আহ্বান করা হবে। ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়া হবে। এরপর ২৩ বা ২৪ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।

বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির আগে বাসগুলো বিআরটিসির কাছে হস্তান্তর করা হবে বলে আশা করছি।’

দরপত্র ছাড়াই সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন

খোঁজ নিয়ে জানা গেছে, বাসগুলো প্রচলিত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হচ্ছে না। দ্রুততম সময়ে পরিবেশবান্ধব ও নারীবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এসব বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাস সরবরাহের বিষয়ে চীনের কয়েকটি কোম্পানির সঙ্গে প্রগতি ইন্ডাস্ট্রিজের আলোচনা হয়েছে। প্রগতি ইন্ডাস্ট্রিজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চীন থেকেই বাসগুলো কেনা হবে।’

এর আগে গত ৬ আগস্ট সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিআরটিসির জন্য দরপত্র ছাড়াই ২০০টি বৈদ্যুতিক বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

দুই ধাপে বাস্তবায়নাধীন ৮০০ কোটি টাকার এ প্রকল্পের প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কিনতে ৪০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

যাত্রীসংকটে পিংক বাস সার্ভিস

বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির নির্বাচনী ইশতেহারে বড় শহরগুলোতে নারীদের জন্য বিশেষ বাস সেবা চালুর প্রতিশ্রুতি ছিল।

সরকার গঠনের পর গত ২ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. শামসুল হকের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের মধ্যে রাজধানীতে নারীদের জন্য বৈদ্যুতিক বাসভিত্তিক বিশেষ গণপরিবহন সেবা চালুর আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী।

এর ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপোতে পরীক্ষামূলকভাবে ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নারী চালক ও কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত ১৪টি বাস নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে এ সেবা চালু হয়।

ঢাকার বাইরেও সেবা সম্প্রসারণের পরিকল্পনা

বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন ১০০টি বৈদ্যুতিক বাস বহরে যুক্ত হলে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ এ বাস সেবার পরিধি বাড়ানো হবে।

বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পিংক বাসগুলো সাধারণত সকালে একটি ও বিকেলে একটি করে দিনে দুটি ট্রিপ দেয়। তবে এসব ট্রিপে বাসের সব আসন পূর্ণ হয় না। কখনো কখনো অতিরিক্ত এক বা দুটি ট্রিপ পরিচালনা করা হলেও সাত থেকে আটজনের বেশি যাত্রী পাওয়া যায় না।

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেন, ‘নারী যাত্রীদের অনেকের সঙ্গেই সন্তান, স্বামী বা ভাইয়ের মতো পুরুষ সহযাত্রী থাকেন। পিংক বাসগুলো শুধু নারীদের জন্য নির্ধারিত হওয়ায় পুরুষ সহযাত্রীরা এসব বাসে উঠতে পারেন না। ফলে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না।’

তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে ১৬ বছর বয়স পর্যন্ত বা সর্বোচ্চ এসএসসি পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের পিংক বাসে ভ্রমণের অনুমতি দেওয়ার প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছে বিআরটিসি।’

বিআরটিসির চেয়ারম্যান আরও জানান, নারীদের জন্য নির্ধারিত বাসগুলোর কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাবও বিভিন্ন পক্ষ থেকে এসেছে। এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একটি সামাজিক জরিপ পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।

মীর আহমেদ তারিকুল ওমর বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নারীদের জন্য বিশেষ বাস সেবা চালু করা হয়েছে। এটি পূর্ণমাত্রায় বাস্তবায়ন করা হবে। খরচ উঠছে কি না বা কত আয় হচ্ছে, সেটি বিআরটিসির বিবেচ্য বিষয় নয়।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার

আপডেটের সময় : ১২:১৫:১৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬