নিউইয়র্ক ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সহযোগিতা পেতে কাউকে টাকা দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী

  • আপডেটের সময় : ১২:২৪:০১ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সরকারের যে কোনো ধরনের সহযোগিতা পেতে কাউকে কোনো টাকা-পয়সা দিতে হয় না। কেউ টাকা দাবি করলে তাকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে দেশকে মাদকমুক্ত রাখা এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

মন্ত্রী বলেন, দেশকে মাদকমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। একইভাবে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব থেকে সমাজকে মুক্ত রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখলে স্থানীয় মুরুব্বিদের জানাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ক্ষেত্রে জনগণকে সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, এ দেশের ৯৯ দশমিক ৯ শতাংশ মানুষ ভালো থাকতে চায়। মাত্র শূন্য দশমিক ১ শতাংশ মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই অল্পসংখ্যক অন্যায়কারীর কাছে আমরা হেরে যেতে পারি না। অন্যায়ের প্রতিবাদ এবং ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মন্ত্রী বলেন, যারা সমাজে বিশৃঙ্খলা ও অনাচার সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সরকারি সহযোগিতা পেতে কাউকে টাকা দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী

আপডেটের সময় : ১২:২৪:০১ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬