নিউইয়র্ক ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতার অপব্যবহার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

  • আপডেটের সময় : ১২:২৪:৩৭ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার বা কারও ওপর অন্যায়-অত্যাচার করা হলে, তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন তিনি। ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ (জিএসআইডি-২) আওতায় কালাই উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এ মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী।

আব্দুল বারী বলেছেন, ৫ আগস্টের পর শক্তির দিন শেষ! ক্ষমতার অপব্যবহার বা কারও ওপর অন্যায়-অত্যাচার করা হলে, তাকে আইনের আওতায় আনা হবে। প্রতিটি নাগরিক যেন সঠিকভাবে সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।

জয়পুরহাটকে কৃষিপ্রধান অঞ্চল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা, ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার ধান-চাল সংরক্ষণাগার নির্মাণ, কালাইয়ে হাউজিং প্রকল্প বাস্তবায়ন এবং আক্কেলপুরে মরিচচাষিদের প্রণোদনা দেওয়া। পাশাপাশি হর্টিকালচার ফার্মের উন্নয়ন করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কৃষকদের সহায়তায় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে আব্দুল বারী বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড ও প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে কালাই উপজেলার প্রায় ৩ হাজার ৩০০ কৃষক উপকৃত হবেন। এ ছাড়া ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের জন্যও আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতি শ্রেণি থেকে তিনজন করে মোট ১৫ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার ও একই রঙের স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগও রয়েছে। এ ছাড়া সরকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্যাড বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ক্ষমতার অপব্যবহার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

আপডেটের সময় : ১২:২৪:৩৭ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬