নিউইয়র্ক ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় ফতেয়ার খাবার খেয়ে অসুস্থ সহস্রাধিক

  • আপডেটের সময় : ১২:২৫:২৪ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফতেয়ার (মজলিস) খাবার খেয়ে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছে। তারা এখন বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে স্বজনরা উত্কণ্ঠায় পড়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের ডায়রিয়া হয়েছে। মূলত যারা ঐ দাওয়াতের খাবার খেয়েছেন, তারা প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় বর্তমানে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১০০ রোগী ভর্তি রয়েছে। আবার অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়া গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন এলাকায় হাসপাতালে ভর্তি হয়ে অনেকেই চিকিত্সা নিচ্ছে।

গত মঙ্গলবার উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালাপানি গ্রামের বাবলু মিয়া নিজ বাড়িতে ফতেয়ার (মজলিস) আয়োজন করেন। এই অনুষ্ঠানের খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন।  এলাকাবাসী ও আক্রান্ত একাধিক রোগীর স্বজনরা জানান, সম্প্রতি বাবলু মিয়ার বড় ছেলে মারা যান। তার রুহের মাগফিরাতের জন্য গত মঙ্গলবার সকালে নিজ বাড়িতে দোয়া মাহফিল ও ফতেয়ার (মজলিস) আয়োজন করেন। এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু আসে। পরে তারা খাবার খেয়ে নিজ নিজ বাড়ি ফিরে যান। এর কিছু সময় পর একে একে সবার তীব্র পেটে ব্যথা শুরু হয়। এরপর শুরু হয় পাতলা পায়খানা। একপর্যায়ে পরিস্থিতি আরো অবনতি হলে অসুস্থদের কেউ হাসপাতালে, আবার কেউ স্থানীয় চিকিত্সকের কাছে চিকিত্সা নিতে শুরু করেন। গুরুতর অসুস্থরা উন্নত চিকিত্সার জন্য গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন এলাকার হাসপাতালে ভর্তি হন।

কালাপানি গ্রামের আসিফ মিয়া (২২) বলেন, ঐ অনুষ্ঠান থেকে খাবার খেয়ে বাড়ি আসার এক ঘণ্টা পর আমার তীব্র পেট ব্যথা শুরু হয়। একপর্যায়ে বমি করি। পরে শুরু হয় পাতলা পায়খানা। অবস্থা আরো অবনতি হলে মঙ্গলবার রাতেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। একই কথা জানান ঐ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন কালাপানি গ্রামের অটোরিকশা চালক আজাহার আলী (৫০)। সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিত্সক ডা. শিহানুল ইসলাম শোভন বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হচ্ছে। আশা করছি, সবাই সুস্থ হয়ে উঠবেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিত্সক শিহানুল ইসলাম শোভন বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকতে পারে। যারা ঐ খাবার খেয়েছেন, তাদের সবারই এ ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হচ্ছে। আশা করছি, সবাই সুস্থ হয়ে উঠবেন। এদিকে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে স্বজনরা উত্কণ্ঠায় রয়েছেন। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত খাবারের নমুনা পরীক্ষা, আক্রান্তদের তালিকা তৈরি, ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছে স্থানীয় সচেতন মহল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাঘাটায় ফতেয়ার খাবার খেয়ে অসুস্থ সহস্রাধিক

আপডেটের সময় : ১২:২৫:২৪ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬