নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গান্ধী পরিবারকে নিয়ে বিস্ফোরক পোস্ট, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা

  • আপডেটের সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের গান্ধী পরিবারকে নিয়ে করা একাধিক পোস্টের জেরে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে নিয়ে করা পোস্টে আপত্তিকর ইঙ্গিত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, পোস্টগুলোতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যুর ঘটনা নিয়ে সন্দেহ ও উসকানিমূলক বক্তব্য তুলে ধরেছেন কঙ্গনা।হিমাচল প্রদেশের শিমলার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়। অভিযোগকারী অতুল শর্মার ভাষ্য, গত ১০ নভেম্বর কঙ্গনা তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টগুলো প্রকাশ করেন। এসব পোস্টে গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যুর পেছনের পরিস্থিতি নিয়ে প্রশ্ন ও সন্দেহ তৈরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তার।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫৩ ও ৩৫৬ ধারায় মামলা হয়েছে। এসব ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো, জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করতে পারে এমন বক্তব্য এবং মানহানির অভিযোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত।

অভিযোগে বলা হয়েছে, একটি পোস্টে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে উল্লেখ করেন কঙ্গনা। একই পোস্টে তিনি ইঙ্গিত দেন, পরিবারের সদস্যরা ধারাবাহিকভাবে নিহত হওয়ার পর সরকারপ্রধান হওয়ার সুযোগ তৈরি হয়েছিল সোনিয়ার সামনে। পোস্টটির শেষাংশে ‘কতই না সুবিধাজনক!’ মন্তব্যও করেন অভিনেত্রী।

এ ছাড়া সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তার স্ত্রী মানেকা গান্ধীকে পরিবারের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও কঙ্গনা দাবি করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী অতুল শর্মার মতে, এসব বক্তব্য রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পুলিশের মহাপরিচালকের কাছে ইমেইল পাঠিয়ে মামলা করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে সাইবার ফরেনসিক তদন্তের আবেদন জানিয়েছিলেন অতুল শর্মা। শিমলার পুলিশ সুপার গৌরব সিং মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গান্ধী পরিবারকে নিয়ে বিস্ফোরক পোস্ট, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা

আপডেটের সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬