নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার, কারিনার পর নতুন বিতর্ক

  • আপডেটের সময় : ১২:৪২:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ধর্মীয় বাণীসংবলিত গয়না ফ্যাশনের অংশ হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের গয়না ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সময় তার পরা একটি হার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। হারটিতে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’।দীপিকার ছবিটি সামনে আসার পর ধর্মীয় বাণী খচিত গয়না ফ্যাশন হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ২০২২ সালে কান উৎসবে ছবিটি প্রকাশের পর এ নিয়ে উল্লেখযোগ্য কোনো বিতর্ক তৈরি হয়নি।

ওই বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে ছিলেন দীপিকা। উৎসবে ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাক ও গয়না পরেছিলেন তিনি। সেসব গয়নার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি হার।

মূল্যবান রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি হারটিতে খোদাই করা আরবি বাক্য ‘ফি আমানিল্লাহ’। এর বাংলা অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ হিসেবে তৈরি হয়েছিল গয়নাটি। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয়ে এর নকশা করা হয়।

সম্প্রতি কারিনা কাপুরের একটি লকেটে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে দীপিকার পুরোনো ছবিটিও আবার আলোচনায় আসে।

কারিনার লকেট নিয়ে আপত্তি কেন?
২০২৬ সালের দীপাবলি উদ্‌যাপনের সময় ৩০ ক্যারেটের পান্না বসানো একটি লকেট পরেছিলেন কারিনা কাপুর খান। লকেটটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। ডিজাইনার পুনীত বালানার তৈরি গয়নাটি বেইজ রঙের পাগড়ির সঙ্গে পরেছিলেন অভিনেত্রী। তার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, লকেটটি ভোপালের সাবেক রাজপরিবারের সংগ্রহের অংশ।

তবে গয়নাটিতে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি জানান কয়েকজন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলা হয়।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের ব্যবহারে যথাযথ সম্মান বজায় রাখার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ভোপালের কয়েকটি সংগঠন কারিনার পাশে দাঁড়িয়েছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ তার কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছে। তবে বিতর্কের বিষয়ে এখন পর্যন্ত কারিনা বা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কারিনার গয়না নিয়ে আপত্তির পর দীপিকার পুরোনো ছবিটি সামনে আসায় ধর্মীয় প্রতীক ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত ফ্যাশন, ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতির মধ্যকার সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার, কারিনার পর নতুন বিতর্ক

আপডেটের সময় : ১২:৪২:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬