নিউইয়র্ক ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ইয়াবাসহ তিন যুবক আটক

  • আপডেটের সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) ফটিকছড়ি থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. শাহাজাহান (৪৬), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ভূজপুর টিলাপাড়ার মো. ইমরান খান (৩২) এবং চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন ওয়াইশদিয়া এলাকার মো. সুমন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফটিকছড়ি থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল আলম। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফটিকছড়িতে ইয়াবাসহ তিন যুবক আটক

আপডেটের সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬