নিউইয়র্ক ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর-অবরোধের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

  • আপডেটের সময় : ১২:৫৮:০০ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জসিম মৃধা (৪২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাওডোবা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। জসিম মৃধা বিকেনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। তিনি একই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। ফলে সেতুর উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে গত ১২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। জসিম মৃধা এ মামলার ১২৭ নম্বর এজাহারনামীয় আসামি।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, টোলপ্লাজার ঘটনায় দায়ের করা মামলায় জসিম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারনামীয় আসামি। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এ মামলায় এর আগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর-অবরোধের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেটের সময় : ১২:৫৮:০০ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬