নিউইয়র্ক ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের টানা দশম ফাইনাল

  • আপডেটের সময় : ০৩:৩০:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আফসোস ভুটানের। ভারতের বিপক্ষে সাফের প্রথম সেমিফাইনালে ২-১ গোলে হারতে থাকা ভুটানের খেলোয়াড়রা শেষ মুহূর্তে দু-দুটি সুযোগ কাজে লাগাতে না পেরে মাটিতেই বসে পড়লেন। রেফারির শেষ বাঁশির পরই ভুটানের ফুটবলাররা মাঠেই বসে পড়লেন। ভারতীয় ফুটবলাররা কাছে গিয়ে তুলে আনার চেষ্টা করলেন। 

ভুটানের বদলি খেলতে নামা স্ট্রাইকার কিনজাং তেনজিন খেলার শেষ বাঁশি বাজার আগে বক্সের ওপর থেকে শট নেন, ভারতীয় গোলরক্ষক আনোয়ার শেখ ভাগ্যক্রমে ধরে ফেলেন। এরপরই আবার আরেক বদলি ডিফেন্ডার তানডিন সেওয়াংয়ের ক্রসের বল, ভারতের গোলপোস্টের কাছে দাঁড়িয়ে লাফিয়েও মাথা লাগাতে পারেননি কিনজাং তেনজিন। আফসোসে পুড়ে ছাই। দুইটাই নিশ্চিত গোলের সুযোগ ছিল। একটা কাজে লাগলে ম্যাচে আরও ৩০ মিনিট সময় বেড়ে যেত। ভারত খুশি বিপদ কেটে ফাইনালে ওঠার টিকিট পেয়ে।

এরপর যদি কখনো ঢাকায় সাফ হয় আর যদি কলকাতার একটা ক্লাবকে ভারতীয় দল নামে পাঠানো হয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সাফে টানা ১০ বার ফাইনাল খেলতে যাচ্ছে ভারত। এবার ভারতের ইতিহাসে সবচেয়ে দুর্বল দল নিয়ে ঢাকায় সাফে খেলতে এসেছে। তবু তারা ফাইনালের টিকিট হাতে ১৭ নভেম্বরের অপেক্ষায়। 

গতকাল সাফের প্রথম সেমিফাইনালে ভারত ২-১ গোলে ভুটানকে হারিয়েছে। এই দুই দল ১৮ বছর আগে সেমিফাইনালে জিতেছিল। এত বছর পরে আবার দেখা হলো ঢাকার মাঠে, জাতীয় স্টেডিয়ামে। প্রথমার্ধে ২ গোল করল ভারত। দ্বিতীয়ার্ধে ভুটান গোল করল। দ্বিতীয়ার্ধে ব্যবহার হলো ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর)। বাংলাদেশের মাঠে প্রথম দেখা গেল এই প্রযুক্তির ব্যবহার। 

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভিএআর প্রযুক্তি শুরু হলো। ভারত গোল করেছিল সেটি বাতিল হলো ভিএআর-এর সুবাদে। ভারত পেনাল্টি পেয়েছিল। সেটিও বাতিল হলো ভিএআর-এর সুবাদে। স্টেডিয়ামে হাতে গোনা যে কজন দর্শক ছিলেন তার সাক্ষী থাকলেন নিজেদের দেশে বিশ্বফুটবলের আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে। যদিও ভারতীয় কোচ হাসতে হাসতে বললেন, তার জন্য আজকের এই ভিএআর-এর প্রযুক্তির অভিজ্ঞতা ভালো না।

এবারের ১৫তম সাফে ভুটান ২০০৮ সালের পর আবার সেমিফাইনালে উঠল। গ্রুপ পর্বে বাংলাদেশ ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারানোয় শ্রীলঙ্কা বাদ পড়ে, অপেক্ষায় থাকা ভুটান গোল গড়ে সেমিফাইনালে উঠে যায়। ভুটান সেমিফাইনালের আগের দিন অনুশীলন করেনি। তাদের অস্ট্রেলিয়ান কোচ গ্যারি মিচেল ফিলিপস তার ফুটবলাদেরকে বিশ্রামে রেখে ছিলেন। 

ভারত তিন ম্যাচ খেলে ফাইনালে। একটা ম্যাচেও দ্বিতীয়ার্ধে ভালো খেলেনি। তাদের মূল দলটা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে। কলকাতার ১০টা ক্লাব থেকে সাফের জন্য খেলোয়াড় বাছাই করেছিলেন ঢাকায় আসা ভারতীয় দলের কোচ নওশাদ মুসা। কিন্তু তার পক্ষে সব ফুটবলার আনাও সম্ভব হয়নি ফিফা উইনডোর কারণে। 

তারপরও জোড়াতালির ভারত ফাইনালে উঠেছে। খেলা শেষে ভুটানের অস্ট্রেলিয়ান কোচ গ্যারি মিচেল ফিলিপস খুশি। তার কারণ, ‘আপনি দেখুন। ভুটানের জনসংখ্যা। কত, ৮ লাখ। আর ভারতের জনসংখ্যা দেড় বিলিয়ন। ভারত কী খেলেছে। আর ভুটান কী খেলেছে। দুজনই সেমিফাইনাল খেলেছি। আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুশি।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে  শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

ইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতের টানা দশম ফাইনাল

আপডেটের সময় : ০৩:৩০:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬