নিউইয়র্ক ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

  • আপডেটের সময় : ০৩:৩৩:৫০ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নতুন করে উস্কে দিয়েছেন উসমান খাজা। বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন— নিজের আত্মজীবনীমূলক বই ‘সবর’-এ এমন দাবি করেছেন সাবেক এই অজি ওপেনার। তবে খাজার এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ২০১৮ সালের সেই ঘটনায় দলের অন্য ক্রিকেটারদের সম্পৃক্ততার অভিযোগ কামিন্স অস্বীকার করার পর এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন খাজা।

বিতর্কের সূত্রপাত খাজার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সবর’ থেকে। মঙ্গলবার প্রকাশিত বইটিতে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সেই বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন দাবি তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। তার বক্তব্য, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের ওপর দায় চাপিয়ে দেওয়াটা ঠিক হয়নি।

বই প্রকাশের দিন অস্ট্রেলিয়ার এবিসি টেলিভিশনের ‘৭.৩০’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খাজা। সেখানে উপস্থাপকের একের পর এক প্রশ্নের মুখে পড়লেও বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি উত্তর এড়িয়ে যান তিনি। এরপর থেকে এ বিষয়ে অনেকটাই নীরব ছিলেন সাবেক এই ওপেনার।রোববার (১৫ নভেম্বর) সিডনি বিমানবন্দরে খাজা আবারও জোরালোভাবে বলেন, বইয়ে তিনি যা লিখেছেন সবই সত্যি। দ্য অস্ট্রেলিয়ান-এর সাংবাদিক প্রশ্ন করেন, চুপ করার আগে তিনি কোনো বোমা ফাটানোর কাজ করেছেন কিনা। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ওই কেলেঙ্কারির পর ব্যানক্রফটের নীরবতার কথা উল্লেখ করেন। একই সঙ্গে আগের অবস্থানেই থাকার কথা পুনর্ব্যক্ত করেন খাজা।

সাবেক অজি ওপেনার বলেন, ‘আমি আমার বইতে যা লিখেছি, তা-ই সত্যি। আমার আর কিছু বলার নেই। ক্যামেরন ব্যানক্রফটের নামে বলছি, আমার আর কিছু বলার নেই।’ 

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সিডনিতে দীর্ঘ সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন কামিন্স। খাজার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে অজি অধিনায়ক বলেন, ‘খাজা যখন বলছে আমরা সবাই জানতাম, তার অর্থ যদি হয় যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানা ছিল, তাহলে সে শতভাগ ভুল বলছে। গত আট বছর ধরেই আমি একই কথা বলে আসছি। আমি জানতাম না, এমন কিছু ঘটছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে  শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

ইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

আপডেটের সময় : ০৩:৩৩:৫০ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬