নিউইয়র্ক ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে হাতে তৈরি হচ্ছে বাহারি নকশার টুপি

  • আপডেটের সময় : ১১:৩৬:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার কাজীপুর ও উল্লাপড়া উপজেলার বিভিন্ন গ্রামে নারীরা টুপি বানিয়ে সংসারে সচ্ছলতা এনেছে। জানা গেছে, কাজীপুরের চালিতাডাঙ্গা, চর ভানুডাঙ্গা অন্যদিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুরি, পুরান ভেড়া, তেলকুপি গ্রামের স্কুলপড়ুয়া মেয়ে, মধ্যবয়সি নারী, বৃদ্ধ নারীরা সুইসুতার দ্বারা তৈরি করছেন বিভিন্ন ধরনের বাহারি নকশার টুপি। এখানকার তৈরি টুপি পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।

কাজীপুরের চর ভানুডাঙ্গার টুপি তৈরির কারিগর মিতু আক্তার বলেন, ‘১০/১২ বছর ধরে এই কাজ করি। অভাবের সংসারে নিজের এবং বাচ্চাদের কাপড়চোপড় থেকে শুরু করে তাদের হাত খরচ, কাঁচা বাজারের খরচ মেটাই এই টুপি বিক্রির টাকা দিয়ে।’ 

একই গ্রামের আছমা খাতুন বলেন, ‘আমি বাড়িতে গরু-ছাগল পালন করি, গৃহকর্মের কাজ শেষ করে টুপি তৈরির কাজ করি। এর থেকে যা পাই, তাতে সংসারের অনেকটাই খরচ মিটে যায়।’

শিক্ষার্থী সাইমা বলেন, ‘আমি লেখাপড়ার পাশাপাশি টুপি তৈরির কাজ শিখেছি মা-চাচিদের কাছে। এখন নিজেই টুপি তৈরি করছি। এর থেকে যেটুকু অর্থ আসে, তাতে আমার লেখাপড়ার ব্যয় বহন হয় ও আমাদের নিজের সব প্রয়োজন মিটে যায়।’

উল্লাপাড়ার নাইমুরি ও পুরান ভেড়া গ্রামের গৃহবধূ আয়েশা খাতুন ও শাহনাজ পারভীন জানান, ‘এখানে কাজ করে আমরা প্রতি মাসে ৫-৬ হাজার টাকা রোজগার করি। যা দিয়ে ছেলেমেয়ে পড়াশোনাসহ সংসারের অন্যান্য চাহিদা পূরণ করে থাকি।’

আছমা খাতুন জানান, ‘মূলত বগুড়া থেকে পাইকাররা এসে কাজীপুর, উল্লাপাড়া থেকে টুপিগুলো কিনে নিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। বর্তমানে তৈরিকৃত টুপিগুলোর মধ্যে চান্দাফুল ৫০-৫৫ টাকা, ঢেওফুল ৪৫-৫০ টাকা, মেহেদিপাতা ১১০-১২০ টাকা, করলার চাক ১২০-১২৫ টাকা, মাকরসা ৬৫-৭০ টাকা। টুপি তৈরি করে প্রতি জনের মাসিক আয় হয় কাজভেদে ১ হাজার থেকে ৪ হাজার টাকার বেশি। কিন্তু সুতার দাম বেশি হওয়ায় আমাদের কিছুটা সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে চিকন সুতার দাম ৭০-৮০ টাকা, মোটা সুতার দাম ৮০-৮৫ টাকা। চিকন সুতার দ্বারা টুপি তৈরি হয় সবচেয়ে বেশি।’ 

তারা আরও জানান, সিরাজগঞ্জের তৈরিকৃত টুপির মান অনেক ভালো। তাই সারা দেশব্যাপী এর চাহিদা রয়েছে।

উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন বলেন, টুপি তৈরি করে এই এলাকার অনেক মহিলারা আজ সাবলম্বী হয়ে উঠেছে। ব্যবসা প্রসার ঘটানোর ব্যবসায়ীরা ঋণ চাইলে আমরা সহজ শর্তে তাদেরকে ঋণ প্রদানের ব্যবস্থা করবো। 

কাজীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রারানী সাহা বলেন, টুপি তৈরির সঙ্গে যুক্ত নারীদের মহিলা বিষয়ক অধিদপ্তর অফিস থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এছাড়া প্রয়োজনে তাদের ঋণ দেওয়া হবে।

তিনি আরও জানান, এখানকার টুপি তৈরির কারখানায় নারী ও পুরুষ মিলে বেশ কিছু লোকের কর্মসংস্থান হয়েছে। তিনি আরো জানান, এখানকার তৈরি টুপি পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। টুপি তৈরি করে অনেক অসচ্ছল নারী অর্থনৈতিকভাবে এগিয়ে যাবেন-এ আশাবাদও ব্যক্ত করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিরাজগঞ্জে হাতে তৈরি হচ্ছে বাহারি নকশার টুপি

আপডেটের সময় : ১১:৩৬:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬