নিউইয়র্ক ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে ফেলা হয়েছে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল

  • আপডেটের সময় : ১২:২৪:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। দেয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নগরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পাশপাশি দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানিয়ে আসা ঐতিহাসিক এই বসতভিটা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।

এদিন বিকেলে সরেজমিনে দেখা যায়, যে ঘরের দেয়াল ভাঙা হয়েছে, সেখানে আগে ঋত্বিক ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। ঘরের দেয়ালে আঁকা ছিল তার প্রতিকৃতি ও নির্মিত চলচ্চিত্রের নাম। 

এর আগে, গত ৪ নভেম্বর এখানেই ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়।

ভিটায় কাজ করা নির্মাণশ্রমিক গোলাম মোস্তফা জানান, সকালে তারা সেখানে কাজ করতে আসেন। দেয়ালের ভেতরে ঢুকে যাওয়া গাছের শিকড় ও ডালপালা কাটার পাশাপাশি পুরোনো দেয়াল ভাঙা ও আগাছা পরিষ্কারের কাজ করেছেন। তাঁর ভাষায়, ‘আমরা তো জানতাম না। দৈনিক মজুরিতে কাজ করতে এসেছি। পরে শুনেছি, এটা ভাঙা যাবে না। কিন্তু কর্তৃপক্ষ আমাদের টাকা দিয়ে রেখেছে, এ জন্য কাজ করছি।’

২০২৪ সালের পর তিন-চারবার বসতভিটাটি ভাঙার চেষ্টা করা হয়েছে দাবি করে সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাত বলেন, প্রথমে বড় যন্ত্রপাতি দিয়ে বাড়ির বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর শ্রমিক ও মিস্ত্রি দিয়ে ধীরে ধীরে অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা চলছে। তারা চান, জায়গাটি সংরক্ষণ করা হোক।

ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির সদস্যসচিব আতিকুর রহমান বলেন, শ্রমিকেরা জায়গাটি পরিষ্কার করার কথা বললেও সেখানে ভাঙার কাজ চলছিল। পরে তাদের থামানো হয়। রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছে।

এ কাজের নিন্দা জানিয়ে স্থানীয় সংস্কৃতিকর্মী ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক পলি রানী বলেন, ঋত্বিক ঘটক শুধু এপার বাংলা বা ওপার বাংলার নন, বিশ্বজুড়েই পরিচিত চলচ্চিত্র নির্মাতা। তার স্মৃতিবিজড়িত এ জায়গাটি সবার সম্পদ। এটি ভেঙে ফেলা উচিত নয়। এখানে ঋত্বিক ঘটকের নামে একটি চলচ্চিত্র কেন্দ্র বা চলচ্চিত্রবিষয়ক প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কলেজের সভাপতি নাহারুল ইসলাম জানান, বসতভিটার দেয়াল ঘেঁষে থাকা বটগাছ কাটার বিষয়টি আগে তাকে জানানো হয়নি। পরে বিষয়টি জানতে পেরে তিনি তা বন্ধ করে দিয়েছেন।

জানা যায়, ঋত্বিক কুমার ঘটক তার পৈতৃক বসতভিটায় জীবনের শুরুর সময় কাটিয়েছেন। ১৯৮৯ সালে বাড়ির ৩৪ শতাংশ জমি তৎকালীন এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। পরে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে এ উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এরপর ২০২৪ সালের ৬ আগস্ট বাড়িটির তিনটি কক্ষ ভাঙা শুরু হয়। পর্যায়ক্রমে অবশিষ্ট অংশও ভেঙে ফেলা হয়। ভাঙা ঘরের ইটের কিছু অংশও সেখান থেকে সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভেঙে ফেলা হয়েছে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল

আপডেটের সময় : ১২:২৪:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬