নিউইয়র্ক ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ 

  • আপডেটের সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই চাপে পড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের গতির ঝড়ে দিশেহারা টাইগার ব্যাটাররা। মাত্র সাত বলের ব্যবধানে এক রানের মধ্যে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ১১ রানে বিদায় নেন প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম। মার্কো ইয়ানসেনের বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

দক্ষিণ আফ্রিকান পেসারের আগের ওভারের শেষ বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান তানজিদ। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে নয়, প্যাডে লেগে রিকেলটনের গ্লাভসে গিয়েছিল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের ওভারের প্রথম বলেই ইয়ানসেনের শিকার হন তানজিদ। ৪ রানেই থামে তার ইনিংস।

নতুন ব্যাটার হিসেবে নেমে মুমিনুল হক খেলতে পেরেছেন মাত্র ৩ বল। ১ রান করে তিনি রাবাদার বলে বোল্ড হন। ১১ ও ১২ রানে বাংলাদেশ হারাল দুটি উইকেট। আগের ইনিংসে ম্যাচের প্রথম বলে ডাক মারা মাহফিজুল ইসলাম রবিন দুইবার জীবন পান। একবার প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাত ফসকে, আরেকবার রিভিউ নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি রানের খাতা খোলেন রাবাদাকে চার মেরে।

৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অস্বস্তির মধ্যে পড়েছিল। তখনও বাংলাদেশের চেয়ে তারা ২৪ রানে পিছিয়ে ছিল। দলের অবস্থা দেখে রায়ান রিকেলটন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ১০০ রানের লিড নিতে পারলেই যেন স্বস্তি পান তারা। এই ব্যাটারের লক্ষ্য পূরণ হয়েছে, বরঞ্চ তার কথা বিবেচনা করলে চাওয়ার চেয়ে বেশিই পেয়েছে প্রোটিয়ারা। 

এদিন একটি শতাধিক ও চল্লিশোর্ধ্ব দুটি জুটিতে ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। ৫৫৭ রানে দক্ষিণ আফ্রিকা থেমেছে। হাসান সর্বোচ্চ চার উইকেট নেন। মিরাজ ও তাসকিন পান দুটি করে উইকেট। তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ 

আপডেটের সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬