নিউইয়র্ক ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে রেবেকা গ্রিনস্প্যান

  • আপডেটের সময় : ০১:৩৭:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তিনি নির্বাচিত হলে জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী এবং প্রথম ইহুদি মহাসচিব হবেন। তিনি কোস্টারিকার সাবেক উপরাষ্ট্রপতি এবং বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রধান। তার বয়স ৭০ বছর।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক গোপন ভোটে তিনি বেশ এগিয়ে আছেন। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য) যে কোনো একটির ভেটো তার প্রার্থিতায় বাধা হয়ে দাঁড়াতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন কৃষ্ণসাগর শস্যচুক্তি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে তার ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে।

বিশেষ করে জাতিসংঘের সংস্কার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনের (ট্রাম্প প্রশাসন) সমর্থন আদায় করা তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে এবং নতুন মহাসচিব দায়িত্ব নেবেন ২০২৭ সালের পহেলা জানুয়ারি। —আলজাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে রেবেকা গ্রিনস্প্যান

আপডেটের সময় : ০১:৩৭:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬