নিউইয়র্ক ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদ্‌যাপন

  • আপডেটের সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান ও কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক জন্মদিন উদ্‌যাপন করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া’। যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্যতম সেতুবন্ধ হিসেবে খেলাধুলার প্রতি দুই দেশের অভিন্ন আগ্রহ ও আবেগকে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ক্রিকেট, ফুটবলসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ক্রীড়া সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় অতিথিরা ব্রিটিশ ও বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আনুষ্ঠানিকভাবে টোস্ট উত্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, শিল্পকলা, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের বন্ধু ও অংশীদারদের সঙ্গে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদ্‌যাপন করতে পেরে ব্রিটিশ হাইকমিশন আনন্দিত।

তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ খেলাধুলা। চলতি বছর দুই দেশের মধ্যে দৃঢ় ক্রীড়া সম্পর্ক বজায় ছিল। সব সময় একই দলকে সমর্থন না করলেও খেলাধুলার প্রতি দুই দেশের মানুষের আবেগ ও ভালোবাসা একই রকম। এ আয়োজন দুই দেশের পারস্পরিক সংযোগ ও বন্ধুত্ব উদ্‌যাপনের চমৎকার সুযোগ তৈরি করেছে।

এবারের জন্মদিন উদ্‌যাপনে সহযোগিতা করেছে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউনিলিভার, লা মেরিডিয়ান, এসিসিএ, এয়ারবাস, টাইসার্স ও মানা বে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঢাকায় রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদ্‌যাপন

আপডেটের সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬