নিউইয়র্ক ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লালমনিরহাট সফরের অংশ হিসেবে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন এবং পরে সেখানে আয়োজিত এক জনসভায় যোগ দেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত প্রথম ‘জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারা স্পারসোর নাম শুনেছেন। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন এবং তাঁরা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, দুপুরের জনসভা শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। বিকেলে তিনি লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারে করে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জসহ দেশজুড়ে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া: পুতিন

১৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬