নিউইয়র্ক ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির সামনেই মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো হুমায়ারার

  • আপডেটের সময় : ১১:৪২:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় হুমায়ারা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা কলেজপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে নলডাঙ্গা-রহমতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ারা ওই গ্রামের কলেজশিক্ষক মো. হামিদুল হকের মেয়ে।

পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হুমায়ারা বাড়ির সামনের সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক মোটরসাইকেলচালকের পরিচয় শনাক্ত করা যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাড়ির সামনেই মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো হুমায়ারার

আপডেটের সময় : ১১:৪২:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬