নিউইয়র্ক ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন

  • আপডেটের সময় : ১১:৪৭:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার কারণে রাজশাহী থেকে ছেড়ে আসা গোবরাগামী আন্তনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি গোপালগঞ্জের গোবরা পর্যন্ত না গিয়ে কেবল রাজশাহী থেকে রাজবাড়ীর কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের এক নির্দেশিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী ৭৮৩/৭৮৪ নম্বর আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিকে কালুখালী-গোবরা অংশ থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত ট্রেনটি রাজশাহী থেকে কালুখালী জংশন পর্যন্ত যাতায়াত করবে।

রেলওয়ের ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৮৪ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের খালি (এমটি) রেক রাতে রাজবাড়ী স্টেশনে রাখা হবে। পরদিন সকালে ৭৮৩ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের রেক নির্ধারিত সময়ে রাজবাড়ী থেকে কালুখালী জংশনে পৌঁছাবে এবং সেখান থেকেই রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করবে।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত মোট ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে। কালুখালী থেকে গোবরা পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করায় এই ১১টি স্টেশনের যাত্রীদের কালুখালী জংশনেই নেমে যেতে হবে। একইভাবে যেসব যাত্রী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে চড়ে রাজশাহী আসতে চান, তাঁদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন

আপডেটের সময় : ১১:৪৭:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬