নিউইয়র্ক ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

  • আপডেটের সময় : ১২:১৬:১৫ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অর্থ বিভাগের এক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাধ্যতামূলক অবসর পাওয়া কর্মকর্তার নাম মো. রায়হানুল ইসলাম। তিনি অর্থ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১০) হিসেবে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-৪ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৯ নভেম্বর প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. রায়হানুল ইসলাম ২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ৬০ দিন বা তার বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে ২০২৬ সালের ১ নম্বর বিভাগীয় মামলা করা হয়। গত ১৫ মার্চ অভিযোগনামা ও অভিযোগ বিবরণী তার কাছে এবং স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়। নির্ধারিত সময়ে লিখিত জবাব না দেওয়ায় বিভাগীয় মামলাটি তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত কর্মকর্তা গত ১ জুলাই প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে রায়হানুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।

পরে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা বা অন্য কোনো গুরুদণ্ড দেওয়ার বিষয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গত ২৭ জুলাই এ নোটিশ জারি করা হয়। নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তিনি জবাব দিলেও তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি।

এরপর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কী ধরনের গুরুদণ্ড দেওয়া হবে, সে বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হয়। পিএসসি তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পরামর্শ দেয়।

পিএসসির পরামর্শ এবং বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(খ) অনুযায়ী মো. রায়হানুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আপডেটের সময় : ১২:১৬:১৫ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬