নিউইয়র্ক ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’

  • আপডেটের সময় : ১২:২৮:১৫ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরবে এবং শেখ হাসিনা ফিরে তাকে মন্ত্রী বানাবে, এই আশায় বুক বেঁধে আছেন মাশরাফি বিন মর্তুজা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পয়সা পাঠায় মাশরাফি বিন মর্তুজা। সন্ত্রাসীদের দিয়ে সর্বশেষ তাণ্ডবও সে চালিয়েছে। গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা কর্তৃক তার বাড়িতে ভাঙচুর চালানোর ক্ষোভ আজও তার মধ্যে বিদ্যমান। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য সে বেপরোয়া হয়ে গেছে এবং এজন্য সর্বোচ্চ অর্থকড়ি ব্যায় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদদ দিচ্ছে।

রাশেদ বলেন, তার চ্যালাচামুণ্ডা ফেসবুকে প্রচার করছে যে, মাশরাফি নাকি বিএনপির দু’জন নেতাকে হত্যার নির্দেশনা দেয় নি! তো এই কথা মাশরাফি বলুক যে, আমি নিরপরাধ, আমি বিএনপির ২ নেতাকে হত্যার নির্দেশনা দিই নি! কেনো বলছে না? 

মাশরাফির ভক্ত আমি নিজেও ছিলাম উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, কিন্তু গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছে। বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিলো। মাশরাফি বিন মর্তুজা মনে করতেছে ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরবে, সেই ভরসায় ২ বছর গ্যাপ দিয়ে এবছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছে। যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?

পোস্টে রাশেদ বলেন, মাশরাফির কোনো মনুষ্যত্ব থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতো, কিংবা গণঅভ্যুত্থানের পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতো। কিন্তু সে লোভী, ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরবে, আপা তাকে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে…! 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’

আপডেটের সময় : ১২:২৮:১৫ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬