নিউইয়র্ক ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় আকভানে সাতক্ষীরায় ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল পানিতে ডুবলো

  • আপডেটের সময় : ১২:৩৪:৫০ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কেটে রাখা আমন ধান ও সরিষাসহ বিভিন্ন ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় মোট ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল পানিতে আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, টানা বৃষ্টিতে জেলায় ২ হাজার ২৭১ হেক্টর জমির আমন ধান, ২ হাজার ৭২৯ হেক্টর জমির সরিষা, ৫২১ হেক্টর জমির শাকসবজি, ১৫ হেক্টর জমির আলু, ৭ হেক্টর জমির খেসারি, ৪ হেক্টর জমির মরিচ, ১৬ হেক্টর জমির পেঁয়াজ এবং ৪ হেক্টর জমির রসুন পানিতে আক্রান্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, টানা বৃষ্টিতে জমিতে কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। তিন দিন পর রোববার (২২ নভেম্বর) রোদের দেখা মিলেছে। এখন ভেজা ধান শুকিয়ে রক্ষার চেষ্টা করছেন তারা। তবে অনেক ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে বিচালি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এর ওপর বাজারে আমন ধানের দাম কম থাকায় উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কায় রয়েছেন কৃষকরা। বর্তমানে প্রতি মণ আমন ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৪০ টাকায়।

সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকার কৃষক আব্দুল ওহাব বলেন, তিনি চার বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। বৃষ্টির পানিতে পুরো জমি তলিয়ে যাওয়ায় সরিষার ফসল নষ্ট হয়ে গেছে।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। কৃষকদের দ্রুত কাটা ধান পানি থেকে তুলে শুকনো স্থানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সরিষার জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে বলা হচ্ছে। পানি নেমে যাওয়ার পর ছত্রাকনাশক প্রয়োগ করলে সরিষার ফসলের ক্ষতি কমানো সম্ভব বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. জামালউদ্দীন বলেন, ঘূর্ণিঝড় আকভান সাতক্ষীরার উপকূলে সরাসরি আঘাত হানেনি। তবে এর প্রভাবে কয়েক দিন টানা বৃষ্টিপাত হয়েছে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং আকাশে রোদ থাকবে। ফলে মাঠে থাকা ধান শুকিয়ে ঘরে তুলতে পারবেন কৃষকরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঘূর্ণিঝড় আকভানে সাতক্ষীরায় ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল পানিতে ডুবলো

আপডেটের সময় : ১২:৩৪:৫০ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬