সারাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে গণশুনানি আয়োজনের জন্য সব রাজনৈতিক দলকে চিঠি দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে গণশুনিশের বিষয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, বিভিন্ন অপরাধে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বা দিচ্ছে, তাদেরও প্রচলিত আইনে আলাদাভাবে বিচারের সুযোগ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের মামলার তদন্ত চলছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, শিগগিরই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।


























