নিউইয়র্ক ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০টি ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

  • আপডেটের সময় : ১২:২৫:২৫ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুজনকে আটক করা হয়েছে বলে ভাষ্য ‍পুলিশের।

বুধবার (২৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনশুর মাঠের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নাজিম মিয়া (২১) ও আকাশ (১৯)। তারা দুজনেই তারানগর ইউনিয়নের সিরাজনগর এলাকার বাসিন্দা। তাছাড়া আটক হওয়া দুজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ করতেন বলে জানিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকাল ১১টার দিকে পশ্চিম বামনশুর মাঠের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এসময় ওই অটোরিকশা থেকে ২০টি ককটেল উদ্ধার করা হয়। পরে ককটেল বহনকারী দুজনকে আটক করে পুলিশ। 

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ বলেন, সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি ককটেলসহ হাতেনাতে দুজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ঘটনায় তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরায়েলকে 

স্বর্ণের দামে আবারও বড় পতন

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২০টি ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

আপডেটের সময় : ১২:২৫:২৫ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬