নিউইয়র্ক ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেসি-রোনালদো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই সেরা হয়েছেন’

  • আপডেটের সময় : ১২:৩৭:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এক দশকেরও বেশি সময় বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৩টি ব্যালন ডি’অর নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন তারা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় খেলার সময় তাদের এই দ্বৈরথ তুঙ্গে ওঠে।

মেসি-রোনালদোর মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়না ছিল। আর সেটাই তাদের সেরা বানিয়েছেন বলে মনে করেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচের মতে, তীব্র এই প্রতিদ্বন্দ্বিতা না থাকলে এই দুই মহাতারকার ক্যারিয়ার এত দীর্ঘ ও সফল হতো না।  

ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিওর সঙ্গে আলাপচারিতায় গার্দিওলা বলেন, ‘আমার মনে হয় তারা দুজনই একে অপরকে দারুণভাবে সাহায্য করেছে। মেসির সামনে যদি ক্রিশ্চিয়ানো না থাকতো, কিংবা ক্রিশ্চিয়ানোর সামনে মেসি, তাহলে হয়তো তাদের ক্যারিয়ার আরও সংক্ষিপ্ত হতো। কিন্তু তারা সবসময় একে অপরকে নজরে রাখত। অন্যজন কী করছে তা দেখে তাদের মনে হতো: আমি ওর চেয়ে ভালো হতে চাই, ওর চেয়ে বেশি জিততে চাই।’

রোনালদোকে কখনো কোচিং না করালেও পর্তুগিজ মহাতারকার মানসিকতার প্রশংসা করেন গার্দিওলা। তিনি বলেন, ‘সে (রোনালদো) আরেকজন লড়াকু যোদ্ধা, যে জেতা এবং নিজেকে প্রমাণ করা ছাড়া আর কিছুই ভাবে না। ডান পা, বাঁ পা কিংবা হেড—সব দিক থেকেই সে অসাধারণ।’অন্যদিকে, বার্সেলোনায় মেসিকে নিয়ে চার মৌসুমে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগাসহ ১৪টি শিরোপা জেতেন গার্দিওলা। তিনি বলেন, ‘মেসি! যখন আপনার দলে এত ভালো খেলোয়াড় থাকবে, তখন আপনি নিজেও ভালো হয়ে উঠবেন। চার বছরের কোচিংয়ে আমি তাকে একদিনও অনুশীলন মিস করতে দেখিনি। প্রতি তিন দিন পরপর তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করার মতো ধারাবাহিকতা আর কারও নেই।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘মেসি-রোনালদো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই সেরা হয়েছেন’

আপডেটের সময় : ১২:৩৭:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬