নিউইয়র্ক ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭

  • আপডেটের সময় : ১২:৪৫:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ধস ও বন্যার ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৭ জন। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম জাভার বোগর জেলার সিগুহা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে খনির একটি অংশ ধসে পড়ে। পরে সেখানে পানি ঢুকে পড়লে ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়েন।

জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানান, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করেছেন। নিখোঁজ বাকি ১৭ জন খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার অভিযান পরিচালনায় বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। খনির ভেতরের পথ সরু ও অসমতল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া পানি জমে থাকা, পর্যাপ্ত আলোর অভাব এবং পিচ্ছিল পরিবেশ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

উদ্ধারকর্মীরা নিখোঁজ শ্রমিকদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন। তবে উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সিগুহা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের কার্যক্রম চলে আসছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭

আপডেটের সময় : ১২:৪৫:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬