নিউইয়র্ক ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

  • আপডেটের সময় : ১২:৫০:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশ্বের উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত চীনের ওপর অন্য দেশগুলোর মাধ্যমে চাপ সৃষ্টি করে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা ঢেলে সাজাতে চাইছে ওয়াশিংটন। আর এ প্রচেষ্টার প্রধান লক্ষ্য চীন।

নতুন শুল্ক চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার সীমার মধ্যেই রয়েছে। তবে ভবিষ্যতে আরও শুল্ক বাড়ানোর সুযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। আগামী মাসে মিয়ামিতে দুই দেশের নেতাদের চলতি বছরের চতুর্থ শীর্ষ বৈঠক এবং ১০ জানুয়ারি বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এ সিদ্ধান্তের গুরুত্ব বেড়েছে।

গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান এশিয়া অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামসের মতে, আবারও বাণিজ্যযুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য চাপ প্রয়োগের বাড়তি সুযোগ তৈরি করবে সর্বশেষ পদক্ষেপগুলো।

তার মতে, তৃতীয় দেশগুলোর বাণিজ্যসংক্রান্ত প্রতিবেদনে চীনকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকের কৌশলেরই প্রতিফলন। অর্থনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অন্য দেশগুলোকে বাণিজ্য সুরক্ষাব্যবস্থা জোরদার এবং চীনের ওপর নির্ভরতা কমাতে চাপ দিয়েছিল ওয়াশিংটন। 

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্টের প্রথম মেয়াদে আরোপ করা ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি চীনের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। দুই দেশের নেতাদের বাণিজ্যিক সমঝোতায় এ সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে সমঝোতা ভেঙে গেলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্ক ৪০ শতাংশে পৌঁছাতে পারে।

ট্রাম্পের সর্বশেষ শুল্ক ঘোষণার প্রতিক্রিয়ায় অন্যায্য শিল্পনীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়নি বেইজিং।

বিশ্বজুড়ে শিল্প খাতের অতিরিক্ত উৎপাদন সক্ষমতাসহ অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে আট মাসের তদন্তের পর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত এসেছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশসহ যেসব অর্থনীতির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি রয়েছে কিংবা আলোচনা চলছে, তাদের ওপরও একই ধরনের চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন।

তবে এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে চীন। দেশটি থেকে আমদানি ও চীনা বিনিয়োগ নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ না নেয়ায় বাণিজ্য অংশীদারদের সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বছরের মতো চীনের বাণিজ্য উদ্বৃত্ত এক লাখ কোটি ডলার ছাড়িয়ে আরও অনেকটা বাড়তে পারে।

উদাহরণ হিসেবে বলা যায়, ভিয়েতনাম নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতরের প্রতিবেদনে চীনের নাম উল্লেখ করা হয়েছে ২৫০ বারের বেশি। ইউরোপীয় ইউনিয়নসংক্রান্ত প্রতিবেদনে চীনের নাম এসেছে ৩০০ বারের বেশি।

আবারও কি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র ও চীন?

২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ বা মুক্তি দিবসে ঘোষিত শুল্ককে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করার পর দ্বিতীয়বারের মতো বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সেবার প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র। তবে পূর্ণ শক্তিতে পাল্টা ব্যবস্থা নিয়েছিল একমাত্র চীন।

একপর্যায়ে দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক তিন অঙ্কের ঘরে পৌঁছায়। বিরল মৃত্তিকা উপাদান পরিশোধনে নিজেদের আধিপত্য কাজে লাগিয়ে রফতানিতে বিধিনিষেধ আরোপ করে চীন। এর মাধ্যমে গাড়ি উৎপাদন থেকে শুরু করে প্রতিরক্ষা খাত পর্যন্ত বিশ্বের বিভিন্ন শিল্পের কার্যক্রম থামিয়ে দেয়ার সক্ষমতা দেখায় বেইজিং।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ পর্যায়ের বৈঠকগুলো দুই দেশের সম্পর্ক কিছুটা স্থিতিশীল করে।

চলতি মাসে চীন সফরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রচলিত রীতি ভেঙে বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান তিনি। নৃত্য পরিবেশন ও সশস্ত্র সেনাদের উপস্থিতিতে আয়োজিত ওই অভ্যর্থনা ইঙ্গিত দেয়, ২০২৫ সালের মতো বাণিজ্যিক সংঘাত শিগগিরই চরম পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা কম।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিরল মৃত্তিকা উপাদান রফতানির ওপর আরোপিত বিধিনিষেধ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বেইজিং। অন্যদিকে, চায়না সাউদার্ন এয়ারলাইনস জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান শিয়ামেন এয়ারলাইনস বোয়িংয়ের ৫০টি ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে। এসব ঘটনা দুই দেশের বাণিজ্যিক সমঝোতা বহাল থাকার ইঙ্গিত দিচ্ছে।

আরও শুল্ক বাড়ানোর সুযোগ যুক্তরাষ্ট্রের দর-কষাকষির সক্ষমতা বাড়ালেও মূল্যস্ফীতির ওপর এর প্রভাব নিয়ে সতর্ক থাকতে হবে ওয়াশিংটনকে।

চলতি মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে ভোটারদের অসন্তোষের প্রধান কারণ ছিল জীবনযাত্রার ব্যয়।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক চেন বো মনে করেন, চীন নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না। সম্ভবত যুক্তরাষ্ট্রও তা চায় না। উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

অন্য বাণিজ্য অংশীদারদের সঙ্গেও কি চীনের উত্তেজনা বাড়বে?

‘লিবারেশন ডে’র শুল্ক ঘোষণার পর দেখা গেছে, ওয়াশিংটন চীনের ওপর শুল্ক বাড়ালে বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমে। বিপরীতে, চীনের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে যায়। সর্বশেষ পদক্ষেপে চীনের ওপর শুল্ক বেড়েছে প্রায় সাড়ে ৭ শতাংশ পয়েন্ট।

বৈশ্বিক চাহিদা তৈরির তুলনায় পণ্য সরবরাহে চীনের অবদান বেশি। ফলে চীনা পণ্যের প্রতিযোগিতা থেকে নিজস্ব শিল্প ও কর্মসংস্থান রক্ষায় বিভিন্ন দেশের সরকারের ওপর চাপ বাড়ছে।

বেইজিংয়ের সমালোচকদের মতে, চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় দুর্বল এবং রফতানির ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে। এর ফলে অন্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন করে প্রবৃদ্ধি অর্জন করছে চীন।

ম্যাককোয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শভেটসের মতে, যুক্তরাষ্ট্রের অসংগত বাণিজ্যনীতির কারণে সৃষ্ট অস্থিরতার চেয়েও চীনের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে ব্যর্থতা বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধির বড় কারণ হয়ে উঠবে।

তিনি মনে করেন, চীনের অর্থনৈতিক ভারসাম্যহীনতার সবচেয়ে বড় প্রভাব বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ওপর পড়ছে। ভবিষ্যতে অন্য দেশগুলোকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ফলে শুল্ক ও অশুল্কভিত্তিক বাণিজ্য বিধিনিষেধ আরও বাড়তে পারে।

চলতি বছর চীন থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু গাড়ির ক্ষেত্রে কোটা মেনে নিতে বেইজিংকে রাজি করিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আরও বাণিজ্যিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে ব্রাসেলসের।

গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ানের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ সমঝোতা প্রমাণ করে, বাণিজ্যের সব ক্ষেত্রে সব সময় কঠোর অবস্থান ধরে রাখতে পারবে না চীন। ভবিষ্যতে এ ধরনের আরও সমঝোতার সম্ভাবনা রয়েছে।

সাংহাইভিত্তিক এ বিশ্লেষকের মতে, বাণিজ্যের ক্ষেত্রে চীন সব সময় নিজের শর্ত প্রতিষ্ঠা করতে পারেনি। বাণিজ্য অংশীদারদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ভবিষ্যতেও বেইজিংকে ছাড় দিতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

আপডেটের সময় : ১২:৫০:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬