নিউইয়র্ক ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস

  • আপডেটের সময় : ১১:৪৫:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হবে। সবশেষ ২৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৭ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ছুটির দিনে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস

আপডেটের সময় : ১১:৪৫:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬