নিউইয়র্ক ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

  • আপডেটের সময় : ০৪:৩১:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) এক সতর্কবার্তায় এডিবি জানায়, প্রতিষ্ঠানটি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একই সঙ্গে আর্থিক সহায়তার নামে ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাবের তথ্য বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করে না।

এডিবির তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রতারক চক্র সংস্থাটির নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে সংস্থাটি।

এ অবস্থায়, এডিবির নামে আসা কোনো ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি, এ ধরনের কোনো যোগাযোগ পেলে তা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এডিবি জানায়, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে তারা স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। তাই ব্যক্তি পর্যায়ে এডিবির প্রতিনিধি পরিচয়ে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

সংস্থাটি আরও জানায়, এডিবির নাম, কর্মকর্তাদের পরিচয় বা অফিসের ঠিকানা ব্যবহার করে পরিচালিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত সতর্কবার্তা এবং প্রতারণা এড়িয়ে চলার নির্দেশনা তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহিষ্ণু উন্নয়ন এগিয়ে নিতে কাজ করছে। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ৬৯টি, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

আপডেটের সময় : ০৪:৩১:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬