নিউইয়র্ক ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে সোমেশ্বরী নদীর পানি

  • আপডেটের সময় : ০৪:৪৫:৩৯ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে দেশের দেশের উত্তর, উত্তর–পূর্বাঞ্চল ও দক্ষিণ–পূর্বাঞ্চলে ভারী বর্ষণে নদ–নদীর পানি বৃদ্ধি পেয়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি তিন জেলার চারটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সোমবার (২০ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুরমা নদীর ছাতক পয়েন্টে পানির উচ্চতা ৮ দশমিক ৮৬ মিটার, যা বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে। একই নদীর সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে পানির উচ্চতা ৭ দশমিক ০৮ মিটার, যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার বেশি।

এছাড়া সিলেটের কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ স্টেশনে পানির উচ্চতা ৯ দশমিক ৭৫ মিটার, যা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানির উচ্চতা ৬ দশমিক ৭০ মিটার, যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার বেশি।

বিপৎসীমার ওপরে নদীর পানি

বাপাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর ছাতক এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশনের পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

এদিকে কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় সতর্কাবস্থা জারি করা হয়েছে। এসব পয়েন্টের মধ্যে রয়েছে সুরমা নদীর সুনামগঞ্জ স্টেশন, কুশিয়ারা নদীর শেরপুর (সিলেট) স্টেশন, দুধকুমার নদীর পাটেশ্বরী (কুড়িগ্রাম) স্টেশন এবং তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (রংপুর), তারাপুর ও হরিপুর (গাইবান্ধা) পয়েন্ট।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে সোমেশ্বরী নদীর পানি

আপডেটের সময় : ০৪:৪৫:৩৯ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬