নিউইয়র্ক ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

  • আপডেটের সময় : ০৬:০০:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চিভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বুলবুলি খাতুনের স্বামী মোহাম্মদ আবদুল্লাহকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত মাসের অন্তঃসত্ত্বা বুলবুলি খাতুনের সঙ্গে তার স্বামী মোহাম্মদ আবদুল্লাহর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার বিকেলেও তাদের চার বছর বয়সী মেয়ের সামনে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।

চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বুলবুলি খাতুনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আবদুল্লাহকে আটক করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেটের সময় : ০৬:০০:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬