নিউইয়র্ক ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ : বিজিএমইএর সাবেক সভাপতি

  • আপডেটের সময় : ০৬:৪৪:৫৭ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে পেছনে ফেলে আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। এ তথ্য জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।

শনিবার (২৫ জুলাই) এক অনুষ্ঠানে তিনি বলেন, আর্থিক, নীতিগত আর পরিচালনাগত নানা সমস্যার কারণে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধীরে ধীরে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে। হারানো অবস্থান ফিরে পেতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ প্যাকেজিং অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে ফারুক হাসান এসব কথা বলেন।

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর সর্বশেষ প্রতিবেদনে ২০২৫ সালে বাংলাদেশকে দ্বিতীয় এবং ভিয়েতনামকে তৃতীয় স্থানে রাখা হলেও কঠিন বাস্তবতার মুখোমুখি দেশের পোশাক খাত। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা জানান, তীব্র আর্থিক সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি, নীতিগত অনিশ্চয়তা এবং প্রশাসনিক জটিলতার কারণে পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা চরম হুমকির মুখে পড়েছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আর্থিক সংকট আর নিরাপত্তাজনিত সমস্যাসহ নানা সংকটে জর্জরিত উৎপাদনকারীরা। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

রপ্তানিতে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা আরোপ এবং ফ্রি-অব-কস্ট আমদানির ওপর বিধিনিষেধ শিথিল না করার পক্ষে মত দেন শওকত আজিজ। তার মতে, এসব পদক্ষেপ স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের বদলে আমদানিকেই উৎসাহিত করতে পারে। দেশীয় উৎপাদনকারীদের টিকিয়ে রাখতে সরকারের কাছে প্রণোদনার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, তৈরি পোশাকশিল্প এখন ভয়াবহ এক সময় পার করছে। অনুষ্ঠানে উপস্থিত অন্য ব্যবসায়ী নেতারাও তার সঙ্গে একমত পোষণ করেন।

শুল্ক বিভাগের দুর্নীতির অভিযোগও উঠেছে অনুষ্ঠানে। বিপিএএমইএর সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মতি বলেন, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নবায়নের জন্য ব্যবসায়ীদের ঘুষ দিতে বাধ্য করা হয়। এমনকি বছরে মাত্র ৫০ টন কাঁচামাল আমদানি করা ছোট ব্যবসাকেও ২০ লাখ টাকা ঘুষ দিতে হয়, না হলে ফাইল নবায়ন হয় না। এ ধরনের অনিয়মে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিপিএএমইএর বর্তমান সভাপতি মো. শাহরিয়ারও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্যবসার পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে শুল্ক বিভাগ।

আগামী ১ আগস্ট বিপিএএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৫ জন পরিচালক প্রার্থী নিয়ে গঠিত ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন শাহরিয়ার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ : বিজিএমইএর সাবেক সভাপতি

আপডেটের সময় : ০৬:৪৪:৫৭ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬