নিউইয়র্ক ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কমল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম

  • আপডেটের সময় : ০৬:০৯:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে প্রতি লিটারের নতুন দাম ১০৯ টাকা ১০ পয়সা থেকে কমে ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে তেলচালিত বিদ্যুৎ উৎপাদন খরচ কিছুটা কমবে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে গত মাসেও ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, ৩০ জুলাই অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ৩০ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত সময়ে আমদানি করা ফার্নেস তেলের দাম এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে ফার্নেস তেলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারণ করত। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করে। এবার পঞ্চমবারের মতো দাম সমন্বয় করা হলো।

বিপিসির অধীন থাকা তেল বিপণন করা সরকারি চার কোম্পানি—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সরকারের নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম সবশেষ নির্ধারণ করা হয় ২০২৪ সালের ২ আগস্ট। এরপর অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে দেয়। গত বছরের ২০ জানুয়ারি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব করে বিপিসি। এরপর চারটি তেল বিপণন কোম্পানিও প্রস্তাব পাঠায় বিইআরসিতে। এক বছর পর গত ২৯ জানুয়ারি এ প্রস্তাব নিয়ে গণশুনানি করে বিইআরসি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কমল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম

আপডেটের সময় : ০৬:০৯:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬