নিউইয়র্ক ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, ৪৫০ কোটি ডলার শোধ

  • আপডেটের সময় : ০৭:০৮:৩০ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিদায়ী অর্থবছরে (২০২৫-২৬) বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে এক নতুন রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশ। এ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে প্রায় ৪৫০ কোটি ডলার, যা এযাবৎকালের রেকর্ড।

রোববার (২ আগস্ট) বিদেশি ঋণ ছাড়, প্রতিশ্রুতি, ঋণ শোধ—এসব বিষয়ে হালনাগাদ চিত্র প্রকাশ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

ইআরডির প্রতিবেদন অনুসারে, বিদায়ী অর্থবছরের (২০২৫-২৬) বিদেশি ঋণের সুদ ও আসলসহ মিলিয়ে প্রায় ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার শোধ করেছে বাংলাদেশ। এর আগে কখনো এত ঋণ শোধ করা হয়নি। আগের অর্থবছরে ৪০৯ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছিল।

ইআরডি সূত্রে জানা গেছে, গত জুলাই-জুন সময়ে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ করেছে বাংলাদেশ। এর মানে প্রতি মাসে গড়ে সাড়ে ৩৭ কোটি ডলারের বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে। এ সময়ে ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ২৯৫ কোটি ডলার। ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৫৪ কোটি ডলার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পাকিস্তানে বিক্ষোভস্থলের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিদায়ী অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, ৪৫০ কোটি ডলার শোধ

আপডেটের সময় : ০৭:০৮:৩০ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬