নিউইয়র্ক ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাস্তির ঝুঁকিতে নেইমার, নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলিয়ান তারকা

  • আপডেটের সময় : ০৫:১৯:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কোপা দো ব্রাজিলে রেমোর বিপক্ষে ম্যাচ শেষে ঘটে যাওয়া উত্তেজনাকর ঘটনার জেরে শাস্তির মুখে পড়তে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ঘটনাটি তদন্ত করছে ব্রাজিলের ক্রীড়া আদালত, আর অভিযোগ প্রমাণিত হলে কয়েক ম্যাচ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

ইএসপিএন ব্রাজিলের খবরে বলা হয়েছে, ম্যাচ-পরবর্তী হাতাহাতি ও উত্তেজনার ভিডিও পর্যালোচনা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রসিকিউটররা নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের বিষয়টি বিবেচনা করছেন। একই ঘটনায় কয়েকজন খেলোয়াড় এবং রেমো ক্লাবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

ব্রাজিলিয়ান ক্রীড়া বিচারবিধির ২৫৮ নম্বর ধারায় অভিযোগ গঠন হলে নেইমার ১ থেকে ৬ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন।

ম্যাচ শুরুর আগেই স্বাগতিক সমর্থকদের বিদ্রূপের মুখে পড়েন সান্তোস তারকা। ওয়ার্মআপের সময় গ্যালারি থেকে তাকে লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয়। ম্যাচে সান্তোস ১-০ ব্যবধানে জয় পায় এবং একমাত্র গোলটিতে সহায়তা করেন নেইমার। খেলা শেষে মাঠ ছাড়ার সময় তিনি দর্শকদের দিকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে প্রতিক্রিয়া জানান।

তবে বিতর্কের মূল সূত্রপাত হয় ড্রেসিংরুমের টানেলে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ রেমোর খেলোয়াড়দের উদ্দেশে ‘বাদ পড়ে গেলে, বাদ পড়ে গেলে’ বলে উসকানিমূলক মন্তব্য করেন নেইমার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সান্তোসের কর্মকর্তারা দ্রুত তাকে ড্রেসিংরুমে নিয়ে যান।

এদিকে, ম্যাচ চলাকালে ও পরে দর্শকদের আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে রেমো ক্লাবের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে আর্থিক জরিমানা, দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজন কিংবা নির্দিষ্ট সময়ের জন্য হোম ভেন্যুর সুবিধা হারানো।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শাস্তির ঝুঁকিতে নেইমার, নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলিয়ান তারকা

আপডেটের সময় : ০৫:১৯:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬