নিউইয়র্ক ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

  • আপডেটের সময় : ০৫:২৪:৩৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলেরও বাইরে রয়েছেন সাবেক এই অধিনায়ক। তার নামে রয়েছে একাধিক মামলা। সরকারের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে মামলা লড়তে চান বলে জানিয়েছেন সাকিব। 

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘সরকারের পক্ষ থেকে যদি আমার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়, তবে আমি আনন্দের সঙ্গে দেশে ফিরতে, আদালতের মুখোমুখি হতে এবং যা কিছু করা দরকার তা করতে প্রস্তুত। কারণ আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।’

গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। কিছুদিন আগে ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন তিনি। জানিয়েছেন বিচারের মুখোমুখি হওয়ার কথাও।

এ বিষয়ে সাকিব বলেন, যদি এখনই দেশে ফেরা সম্ভব না হয়, তাহলে তিনি শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন। সাকিব বলেন, ‘ক্যাপ্টেন (শেখ হাসিনা) যা বলবেন, আমরা সেটাই অনুসরণ করবো। আমার মনে হয় উনারাই সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তাদের দেওয়া নির্দেশনাই আমরা মেনে চলবো।’ গত ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে গণমাধ্যমে সঙ্গে কথা বলেছেন। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাকিবও। বর্তমানে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে সরে আসার সুযোগ নেই বলেও জানিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৫৬ যাত্রী নিয়ে ইতালির বিমানবন্দরে ৬ ঘণ্টা ধরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

আপডেটের সময় : ০৫:২৪:৩৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬